বরিশালে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাবুগঞ্জের আগরপুর ইউনিয়নে গতকাল শনিবার রাতে র‌্যাবের সঙ্গে এক বন্দুকযুদ্ধে যজ্ঞেশ্বর রায় (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।র‌্যাবের দাবি, যজ্ঞেশ্বর ছিলেন নিষিদ্ধঘোষিত সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা। তিনি ব্রাহ্মণদিয়া গ্রামের নিশিকান্ত রায়ের ছেলে। বরিশাল র‌্যাব-৮ জানায়, একদল চরমপন্থী স্থানীয় চর ফতেপুর ব্রিজের কাছে বৈঠক করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব রাত সাড়ে ১২টায় সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বৈঠককারীরা র‌্যাব সদস্যদের ওপর গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলিবর্ষণ করে। পরে ঘটনাস্থল থেকে র‌্যাব যজ্ঞেশ্বরের লাশ উদ্ধার করে। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।