বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানে আবাসন-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠানের শহর বরিশাল। উচ্চশিক্ষা নিয়ে সুন্দর ভবিষ্যৎ জীবন গড়ার আশায় শুধু এ জেলা নয়, পাশের জেলাগুলো থেকেও এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভিড় করে শিক্ষার্থীরা। অথচ এসব শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় আবাসনব্যবস্থা। শহরটিতে দিন দিন একদিকে যেমন বাড়ছে ব্যবসা-বাণিজ্য, তেমনি বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর সংখ্যাও। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এত শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করতে ব্যর্থ হওয়ায় সুযোগটি নিচ্ছে ব্যবসায়িক মনোবৃত্তির কিছু মানুষ। তারা নামকাওয়াস্তে এসব শিক্ষার্থীর জন্য আবাসন তথা মেসের ব্যবস্থা করে হাতিয়ে নিচ্ছে বিরাট অঙ্কের মুনাফা। সরেজমিনে এ প্রতিবেদনে শিক্ষার্থীদের আবাসন-অসুবিধার নানা রকম চিত্র উঠে এসেছে। প্রতিবেদনটি তৈরি করেছেন আমাদের বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান