বরিশালে শিশু অধিকারবিষয়ক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী পাঁচ বছরে শিশু অধিকার বাস্তবায়নে বাংলাদেশ সরকার ঘোষিত কর্মসূচি জনসম্মুখে তুলে ধরতে অবহিতকরণ সমাবেশ ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। সেভ দ্য চিলড্রেন, আভাস ও ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হলে এর আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পলাশ কান্তি বালা। ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের সভাপতি মো. সজিব খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শিশু অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক ও খেলার সভাপতি জীবন কৃষ্ণ দে, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, প্রেসক্লাব সভাপতি এস এম ইকবাল, আভাস নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল প্রমুখ। শেষে নাটক মঞ্চস্থ করে শিশু নাট্যকর্মীরা।