বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাবুগঞ্জে মাধবপাশা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আজ শনিবার চারজন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘তিতাস’ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বরিশাল থেকে স্বরূপকাঠির শর্ষিনা মাহফিলের দিকে যাচ্ছিল। আজ বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-নেছারাবাদ সড়কের মাধবপাশা এলাকার বাবলায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। খাদে পড়ার আগে বাসটি ভ্যানচালক আবদুর রাজ্জাককে চাপা দেয়। ঘটনাস্থলেই ভ্যানচালক আবদুর রাজ্জাক এবং বাসের যাত্রী মো. হুমায়ুন, মো. বাহাদুর ও মো. আলাউদ্দিন নিহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।