বরিশালে ১১ হাজার ভোটে এগিয়ে আহসান হাবিব
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১০০টি কেন্দ্রের মধ্যে ৮৪টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এই কেন্দ্রগুলোতে বিএনপি-সমর্থিত আহসান হাবিব (আনারস প্রতীক) পেয়েছেন ৬৫ হাজার ৭৪১ ভোট। আওয়ামী লীগ-সমর্থিত শওকত হোসেন (টেলিভিশন প্রতীক) পেয়েছেন ৫৩ হাজার ৯৭৫ ভোট। এই কেন্দ্রগুলোর ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১১ হাজার ৭৬৬ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন বিএনপি-সমর্থিত আহসান হাবিব।তবে বরিশালের রিটার্নিং কর্মকর্তা মজিবুর রহমান ৫৩টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। এসব কেন্দ্রে বিএনপি-সমর্থিত আহসান হাবিব (আনারস প্রতীক) পেয়েছেন ৪৩ হাজার ১৩৬ ভোট। আওয়ামী লীগ-সমর্থিত শওকত হোসেন (টেলিভিশন প্রতীক) পেয়েছেন ৩৫ হাজার ৯৬৭ ভোট।বরিশালে ৩০টি ওয়ার্ডে মোট ভোটার দুই লাখ ১১ হাজার ২৫৭ জন। এর মধ্যে পুরুষ এক লাখ সাত হাজার ৬২৫ এবং নারী এক লাখ তিন হাজার ৬৩২ জন। সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীর সংখ্যা ৪৫ এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীর সংখ্যা ১১৬ জন।