প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকাশ্যে, জনসম্মুখে ও সরকারি অফিস এলাকায় ধূমপান করার অপরাধে বরিশালে ৪৩ জন ধূমপায়ীকে জরিমানা করা হয়েছে। ১২ জানুয়ারি বরিশালের ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান ওই জরিমানা করেন।বেলা ১২টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রকাশ্যে ধূমপানবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় জেলা প্রশাসকের অফিস চত্বর, জেলা জজ কোর্ট, লঞ্চ টার্মিনাল এলাকায় প্রকাশ্যে ধূমপানের অপরাধে ৪৩ জনকে জরিমানা করা হয়। সর্বনিম্ন ২০ এবং সর্বোচ্চ ৫০ টাকা করে মোট দুই হাজার ২২০ টাকা জরিমানা আদায় করা হয়। আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।