বরিশালে ৫০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে: শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, বরিশালে ৫০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। এ ছাড়া বরিশালসহ দক্ষিণাঞ্চলকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। ভোলা থেকে গ্যাস এনে বিদ্যুতৎ প্ল্যান্ট স্থাপন করে বরিশালে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে।বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে আজ বুধবার মতবিনিময়কালে এসব কথা বলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।চেম্বারের সভাপতি সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিল্পমন্ত্রীর কাছে লিখিত দাবিনামা তুলে ধরা হয়। এতে বলা হয়, বরিশালকে একটি সম্ভাবনাময় শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে বড় বাধা গ্যাস ও বিদ্যুত্। জরুরি ভিত্তিতে বিদ্যুত্ সমস্যার সমাধান করতে ভোলার গ্যাস বরিশালে এনে বিদ্যুত্ প্ল¬ান্ট স্থাপন এবং তা শিল্পকারখানায় সরবরাহ করতে হবে।কুয়াকাটায় আধুনিক পর্যটনকেন্দ্র গড়ে তোলা, একটি আধুনিক ইপিজেড স্থাপন, কৃষিভিত্তিক শিল্প-কারখানা স্থাপন, বরিশালকে বিশেষ মত্স্য অঞ্চল হিসেবে ঘোষণা এবং তৃতীয় সমুদ্রবন্দর স্থাপন করার দাবিও তুলে ধরা হয়। মতবিনিময় সভায় বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ আবুল হাসানত আবদুল্লাহ।শিল্পমন্ত্রী আরও বলেন, সারা বাংলাদেশকে শিল্পসম্মত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু হয়েছে। বরিশাল এর বাইরে নয়। তিনি বলেন, আমরা চাই সারা দেশ অর্থনৈতিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠুক। গড়ে উঠুক কৃষিভিত্তিক শিল্প।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. আরিফ-উর রহমান, বরিশাল চেম্বারের সহসভাপতি বিজয় কৃষ্ণ দে, বরিশাল বিসিকের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ ইউনুস, স্টেট অফিসার মহসিন আলী। পরে মন্ত্রী নগরের কাউনিয়া বিসিক শিল্প এলাকা পরিদর্শন করেন। —বাসস