বরিশালের পথে খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের জনসভায় যোগ দিতে বরিশালের উদ্দেশে রওনা দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। আজ রোববার বেলা সোয়া তিনটার দিকে গুলশানের বাসা থেকে বরিশালের উদ্দেশে রওনা দেন তিনি।দলীয় সূত্রে জানা গেছে, আজ রাতে বরিশাল সার্কিট হাউসে অবস্থান করবেন খালেদা জিয়া। কাল সোমবার বরিশালের বেলস পার্ক মাঠে ১৮ দল আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।বরিশাল যাওয়ার পথে মানিকগঞ্জে থেমে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হেসেনের কবর জিয়ারত করবেন খালেদা জিয়া। তাঁর সঙ্গে আছেন সেলিমা রহমান ও সাদেক হোসেন খোকা।