বরিশালের ভাষায় সংলাপ বলতে হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ময়নাতদন্ত। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন এহসান এলাহী। অভিনয় করছেন চৈতী। কথা হলো তাঁর সঙ্গে।‘ময়নাতদন্ত’ নাটকটি সম্পর্কে বলুন?নাটকটির প্রথম ১২ পর্বের কাজ করেছিলাম গত বছরের ডিসেম্বর মাসে। এরপর রোজার ঈদের আগে আরও কয়েকটি পর্বের শুটিং করেছি। অপরাধীদের নিয়ে ময়নাতদন্ত নাটকের গল্প। এখানে আমার চরিত্রের নাম নীলা। খুবই চঞ্চল একটি মেয়ে। আমার সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে অলস প্রকৃতির। আমার দায়িত্ব পড়ে তাকে কাজের দিকে মনোযোগী করার।বাস্তবে কি আপনি নাটকের নীলার মতোই চঞ্চল?বাস্তব জীবনে আমি একেবারেই বিপরীত। পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব আমাকে খুবই শান্ত প্রকৃতির মানুষ হিসেবেই জানে।ময়নাতদন্ত নাটকের নীলাকে দেখে সবাই অবাকই হয়েছে।‘মধুমতি’র পর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন?মধুমতি চলচ্চিত্রে অভিনয়ের পর বেশ কয়েকটি বাণিজ্যিক চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব এসেছিল। কিন্তু বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয়ের কোনো ইচ্ছে আপাতত নেই। তা ছাড়া আমার পড়াশোনারও ব্যস্ততা রয়েছে।আপনি তো ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছেন, তাই না?হ্যাঁ, আমি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়ছি। সামনে আমার পঞ্চম সেমিস্টারের চূড়ান্ত পর্বের পরীক্ষা। দিন দিন পড়াশোনার চাপ বাড়ছে। বাধ্য হয়ে নাটকের কাজও ছাড়তে হচ্ছে।ঈদের নাটকের কাজ কি করেছেন?ওই যে বললাম পড়াশোনার জন্য নাটকেও সেভাবে কাজ করতে পারছি না। এরই ফাঁকে ঈদের কয়েকটি নাটকে অভিনয় করেছি। এগুলো হচ্ছে তদন্ত, অবিনাশী আত্মা ও সুড়ঙ্গ। নাটকগুলোয় আমার সহশিল্পী হিসেবে আছেন লিটু আনাম ও আহসান হাবিব নাসিম। এ ছাড়া তালুকদার বাড়ি নামের এক ঘণ্টার একটি ধারাবাহিকেও অভিনয় করছি। এখানে আমি বরিশালের আঞ্চলিক ভাষায় সংলাপ বলেছি। বেশ কষ্টসাধ্য হলেও সবার সহযোগিতায় কাজটি সফলভাবেই করতে পারছি।