বরুড়া থেকে আরও ৭২০টি গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া থেকে আজ শুক্রবার আরও ৭২০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শিলমুড়ি ইউনিয়নের শিলমুড়ি গ্রামে মর্তুজ আলীর ফিশারির পানিশূন্য একটি পুকুর থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ১ ও ২ মে বরুড়া বালুয়া গ্রাম থেকে সাত হাজার ২৬১টি গুলি উদ্ধার করা হয়। এরই সূত্র ধরে ওই এলাকায় আবারও অভিযান চালায় পুলিশ। মর্তুজ আলীর ফিশারির পানিশূন্য একটি পুকুরে মাটির নিচ থেকে লোহার দণ্ড ওপরে দেখতে পেয়ে পুলিশ সেখানে মাটি খোঁড়ে। এরপর সেখান থেকে গুলিভর্তি একটি স্টিলের কার্টন উদ্ধার করে পুলিশ। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।