বরুড়া থেকে ৭২৬২টি গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার বালুয়া গ্রাম থেকে সাত হাজার ২৬২টি গুলি উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ছয় হাজার ৮৮১টি চায়নিজ রাইফেলের ও ৩৮১টি এলএমজির। গত শুক্রবার বিকেল থেকে আজ রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে মাঠে ঘাস কাটতে গিয়ে জহিরুল নামের এক বালক একটি কালভার্টের নিচ থেকে ব্যাগভর্তি গুলি পায়। সে এগুলোকে খেলনা ভেবে কয়েকটি বাড়ি নিয়ে আসে। তার বাবা গুলিগুলো দেখে গ্রাম পুলিশে খবর দেন। পরে গ্রাম পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বরুড়া থানার পুলিশ গত শুক্রবার রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ওই এলাকায় একটি ডোবা থেকে গুলিভর্তি ১১টি কার্টন ও ধানখেত থেকে একটি কার্টন উদ্ধার করে।কুমিল্লা জেলা পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, আইন প্রয়োগকারী সংস্থার কেউ এ ধরনের গুলি ব্যবহার করে না। ধারণা করা হচ্ছে, নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীরা এসব গুলি পাচারের জন্য এ স্থানটিকে ব্যবহার করে থাকতে পারে।