বরুড়ায় আ.লীগের সম্মেলনস্থলে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।আজ শনিবার বিকেল চারটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরুড়ার লক্ষ্মীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কম্পাউন্ড এলাকায় ১৪৪ ধারা বলবত্ থাকবে বলে জানানো হয়েছে।জানা গেছে, আজ বিকেলে লক্ষ্মীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কম্পাউন্ডে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল। এতে আওয়ামী লীগের নেতা ও সাবেক সাংসদ আবদুল হাকিম এবং নৌবাহিনীর সাবেক প্রধান ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু তাহের আমন্ত্রিত অতিথি ছিলেন। আবু তাহের লক্ষ্মীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কম্পাউন্ড এলাকায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিণের একাংশ) আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরীর অনুসারীরা সম্মেলনস্থলে ভাঙচুর শুরু করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সহিংস ঘটনার আশঙ্কায় উপজেলা প্রশাসন ওই স্থানে ১৪৪ ধার জারি করে।লক্ষ্মীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কম্পাউন্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বলেন, সাংসদের লোকজন বহিরাগত লোক এনে আমাদের সম্মেলন ভন্ডুল করে দেয়।বরুড়া থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।’প্রসঙ্গত, বরুড়া উপজেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে সাবেক ও বর্তমান সাংসদের মধ্যে বিরোধ রয়েছে। উপজেলা আওয়ামী লীগের কমিটি থাকা সত্ত্বেও সাংসদ নিজেকে স্বঘোষিত আহ্বায়ক ঘোষণা করে আলাদাভাবে কার্যক্রম পরিচালনা করছেন।