বরুড়ায় আবার কার্টনে ভরা ৭২০টি গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বরুড়া উপজেলার বালুয়া গ্রামের একটি পুকুর থেকে গতকাল শুক্রবার আরও ৭২০টি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে ১ ও ২ মে একই গ্রামের ডোবা, খেজুরগাছ ও কালভার্টের নিচ থেকে সাত হাজার ২৬১টি গুলি উদ্ধার করা হয়। এগুলো ব্যাগ ও কার্টনে ভরা ছিল।বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতনকৃষ্ণ নাথ জানান, দুই দফা গুলি উদ্ধারের ঘটনার সূত্র ধরে ওই এলাকায় পুলিশের অভিযান অব্যাহত ছিল। গতকাল মৎস্যচাষি মর্তুজ আলীর মৎস্যখামারের একটি পানিশূন্য পুকুরের নিচে লোহার কার্টনের একটি অংশ দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয়। সেখানে মাটি খুঁড়ে পুলিশ গুলিভর্তি একটি কার্টন উদ্ধার করে। কার্টনে ৭২০টি গুলি পাওয়া গেছে।