বরুড়ায় এবার ১,৯৭৪টি গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আজ সোমবার সকালে কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ী ইউনিয়নের শিলমুড়ী-চেঙ্গাহাটা সড়কের পাশ থেকে দুটি ব্যাগে থাকা এক হাজার ৯৭৪টি গুলি উদ্ধার করেছে। র‌্যাব জানায়, ১, ২ ও ৭ মে ওই এলাকায় অভিযান চালিয়ে আট হাজার ৪০টি গুলি উদ্ধার করা হয়। এর পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছেন। এরই অংশ হিসেবে আজ সকালে সেখানে অভিযান চালিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়।বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।