বরেণ্য নাট্যব্যক্তিত্ব সাঈদ আহমদের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেণ্য নাট্যকার সাঈদ আহমদ আর নেই। তিনি আজ বৃহস্পতিবার ভোর পাঁচটা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।সাঈদ আহমদ ১৯৩১ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত বিবিসিতে কর্মরত ছিলেন। পরবর্তী সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন। আশির দশকে সাঈদ আহমদ বাংলাদেশ টেলিভিশনে বিশ্বনাটক নামের একটি নাট্যবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেন। বিশ্বনাটক অনুষ্ঠানটি সাধারণ দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৭৫), সুফি মোতাহার হোসেন পুরস্কার (১৯৭৮), জার্মানির ট্রাস্টেল অ্যাওয়ার্ড (১৯৮৩) ও ফ্রান্সের লিজিওন দ্য অনার (১৯৯৩) অর্জন করেন। সাঈদ আহমদের উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে, কালবেলা (১৯৬২), মাইলপোস্ট (১৯৬৪), তৃষ্ণায় (১৯৬৯), প্রতিদিন একদিন (১৯৭৫) এবং শেষ নবাব (১৯৮৭)।পেশাগত জীবনে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অবসরপ্রাপ্ত সচিব ছিলেন।