বর্জ্যকে জৈব সার করার উদ্যোগ নিয়েছি: শিল্পমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, সরকার ঢাকা শহরের বর্জ্য সংগ্রহ করে সেগুলো জৈব সারে পরিণত করতে ব্যক্তিগত উদ্যোক্তাদের নীতিগত ও আনুষঙ্গিক সহযোগিতা করবে। আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ঢাকা ওয়েলস কালেকশন ফাউন্ডেশন আয়োজিত ‘পরিবেশ উন্নয়নে পচনশীল বর্জ্য ব্যবস্থাপনায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।শিল্পমন্ত্রী বলেন, ঢাকা শহরে বর্জ্য সংগ্রহ করে মাতুয়াইল ও আমিনবাজারের ডাম্পিং স্টেশনে ফেলা হচ্ছে। কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান নয়। তিনি বলেন, ঢাকার বর্জ্য নষ্ট করার জন্য পর্যাপ্ত জায়গাও ভরাট হয়ে যাচ্ছে। এ জন্য এগুলোকে জৈব সারে পরিণত করতে পারলে একই সঙ্গে ডাম্পিং স্টেশনের অভাব দূর হবে এবং জৈব সার উত্পাদনের মাধ্যমে অর্থ সাশ্রয় করা সম্ভব হবে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ওয়েস্ট কালেকশন ফাউন্ডেশনের সভাপতি মনির হোসেন।