বর্ডার গার্ড বাংলাদেশ বিলের রিপোর্ট চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০-এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, আন্তরাষ্ট্র সীমান্ত অপরাধ প্রতিরোধ ও বাংলাদেশ রাইফেলস (বিডিআর) পুনর্গঠন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নামে একটি বাহিনী গঠনের জন্য এ বিল আনা হয়েছে। আজ সংসদ ভবনে কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কথা জানানো হয়।কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মো. মুজিবুল হক, সানজিদা খানম ও মো. সফিকুল ইসলাম সভায় অংশ নেন। সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরের চিফ অব জেনারেল স্টাফ বিডিআরের সাবেক মহাপরিচালক লে. জেনারেল এমডি মইনুল ইসলাম প্রমুখ। বাসস।