বর্তমান পদ্ধতি কার্যকর ফল দেবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে যে পদ্ধতিতে সৌর বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে, তাতে কার্যকর ফল পাওয়া সম্ভব নয়। কিন্তু পদ্ধতিটি পরিবর্তন করে সুফল পাওয়া যেতে পারে।বর্তমান ব্যাটারি পদ্ধতির পরিবর্তে গ্রাহক যদি সৌর বিদ্যুতের লাইনের সঙ্গে ‘গ্রিড টাই ইনভার্টার’ নামক একটি যন্ত্র লাগিয়ে বাড়ির মূল বিদ্যুৎ লাইনে সংযুক্ত করে দেন, তাহলে ওই সৌর বিদ্যুৎও বাড়ির মূল লাইনের গ্রিডের বিদ্যুতের সঙ্গে যুক্ত হয়ে কাজে লাগবে।সে ক্ষেত্রে যেটুকু সৌর বিদ্যুৎ মূল লাইনে যাবে, গ্রিডের বিদ্যুৎ ততটুকু কম ব্যবহূত হবে। ফলে গ্রাহকের গ্রিডের বিদ্যুৎ ব্যবহার ও বিল কম হবে। সৌর বিদ্যুৎও যতক্ষণ পাওয়া যাবে, ততক্ষণই কাজে লাগবে। শুধু লোডশেডিংয়ের সময় বাতি জ্বালানোর কাজে সৌর বিদ্যুতের ব্যবহার সীমাবদ্ধ থাকবে না। এই পদ্ধতি শহর-নগরের জন্য সুফল দেবে। আর গ্রামাঞ্চলে সব কাজে সৌর বিদ্যুৎ ব্যবহারের জন্য ছোট ছোট গ্রিড (মিনি গ্রিড) স্থাপন করে সুফল পাওয়া সম্ভব।তবে আমাদের দেশে বিদ্যুতের ভোল্টেজ ওঠা-নামাসহ কিছু কারিগরি সমস্যা থাকায় ওই পদ্ধতি থেকেও সব সময় নির্বিঘ্ন সেবা পাওয়া ব্যাহত হতে পারে। তার পরও বর্তমান পদ্ধতির তুলনায় এটি অবশ্যই ভালো ফল দেবে।অধ্যাপক এম রিজওয়ান খান, সৌর বিদ্যুৎবিষয়ক গবেষক এবং বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য।