বর্তমান সরকারই পদ্মা সেতুর কাজ শুরু করবে: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পদ্মা সেতুর জন্য বিদেশি ঋণসহায়তা কোথা থেকে পাওয়া যাবে, তা নিয়ে আমরা ভাবছি না। তবে বর্তমান সরকারের আমলেই পদ্মা সেতুর কাজ শুরু হবে।’ আজ বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজের অগ্রগতি দেখতে গিয়ে ত্রিশালের রায়মণি এলাকায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।মহাসড়কের কাজে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী বলেন, প্রায় ৯৯১ কোটি টাকা ব্যয়ে মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজ চলছে।ওবায়দুল কাদের বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থেকে রাজেন্দ্রপুর ১৩ কিলোমিটার, রাজেন্দ্রপুর থেকে মাওনা ১৮ কিলোমিটার, মাওনা থেকে রায়মণি ২৯ কিলোমিটার এবং রায়মণি থেকে ময়মনসিংহ ২৭ কিলোমিটারসহ মোট ৮৭ কিলোমিটার রাস্তাকে চার লেন করা হবে। এতে পাঁচটি সেতু, একটি ফ্লাইওভার, ১৩৭টি বক্স কালভার্ট থাকবে। ২০১৩ সালের জুন মাসে রাস্তার নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রী আশা করেন।মহাসড়ক পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন ময়মনসিংহ সদর আসনের সাংসদ মতিউর রহমান, ভালুকার সাবেক সাংসদ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম আমানউল্লাহ, ত্রিশাল আসনের সাংসদ রেজা আলী, জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল মতিন সরকার।