বর্তমান সরকারের সময়কালেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে: আইন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের সময়কালেই মানবতাবিরোধী অপরাধীদের বিচার সম্পন্ন হবে। এটি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। এ প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোর কোনো কারণ নেই। খবর বাসসের।জাতীয় প্রেসক্লাবে একাত্তরের যুদ্ধাপরাধী, ঘাতক দালালদের দ্রুত বিচারের দাবিতে বিশ্ব কবিতাকণ্ঠ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আজ শুক্রবার এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ধারণা করা হচ্ছিল কেবল মানবতাবিরোধী অপরাধীরা ছাড়া সব রাজনৈতিক দলই ওই অপরাধীদের বিচারের বিষয়ে ঐকমত্যে আসবে। কিন্তু বিএনপি এর বিরোধিতা করছে। কারণ, ১৯৭৫-এর পর তারাই যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা করেছে। আর এ জন্যই তারা আজ মানবতাবিরোধী অপরাধীদের বিচার চায় না। মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার এবং মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের একজন পাঠক হয়েও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কীভাবে দেশ স্বাধীন হওয়ার মাত্র সাড়ে তিন বছরের মাথায় মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করলেন, সে বিষয়ে প্রশ্ন তুলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তথ্য ও যুক্তি দিয়ে প্রমাণ করতে পারব যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে পাকিস্তানের অনুচর ছিলেন। তা না হলে তিনি হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করতে পারতেন না। ৭ নভেম্বরের হত্যাকাণ্ড সংঘটিত হতো না।’