বর্ধিত বাসভাড়া প্রত্যাহার দাবিতে ছাত্রদলের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। জাতীয়তাবাদী ছাত্রদল ২৬ মে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি, ২৮ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এবং ১২ জুন যোগাযোগমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করবে।বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন।সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল আশপাশের এলাকা পরিদর্শন করে। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক ও ছাত্রদলের বর্তমান নেতারা বক্তব্য দেন।