বর্বর হত্যার ভিডিও প্রকাশ
সারিবদ্ধ করে দাড় করানো হয়েছে ১৫ জন পাকিস্তানি সেনা সদস্যকে। তাদের হাত পিঠমোড়া করে বাঁধা, চোখও বাধা। হঠাত্ই কালাশনিকভ রাইফেলের গুলিতে একে একে নিথর হয়ে গেল প্রাণগুলো। বর্বর ওই হত্যাকান্ডের ভিডিওচিত্র প্রকাশ করেছে তালেবানেরা।দ্য হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের ট্যাঙ্ক শহরের একটি সীমান্ত চৌকিতে রাতে টহল দেওয়ার সময় গত মাসে এসব সৈন্যকে অপহরণ করা হয়। এ মাসের প্রথমের দিকে তাদের লাশ পাওয়া যায়। এর আগে তেহরিক-ই-তালেবান এ হত্যাকান্ডের দায় স্বীকার করেছিল। গতকাল তারা হত্যাকান্ডের ভিডিও প্রকাশ করল।দুই মিনিট ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, পেছনে হাত বাধা অবস্থায় সেনাদের তিন সারিতে বসিয়ে রাখা হয়েছে। পরে তাদের সবাইকে চোখ বেধে দাঁড় করানো হয়। এ সময় জ্যাকেটপরা এক তালেবান কমান্ডার বলেন, ‘খাইবার অঞ্চলে ১২ তালেবান যোদ্ধা হত্যার প্রতিশোধ হিসেবে তারা এ কাজ করেছে। তিনি আরও বলেন, পাকিস্তার সরকারকে আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই যদি তারা এমন কাজ করতে থাকে তবে আমরা তাদের ছেড়ে কথা বলবো না।’ এরপরই ‘আল্লাহ-হু-আকবর’ বলে কালাশনিকভ রাইফেল দিয়ে তিনি সেনাদের গুলি করতে থাকেন। তাদের সঙ্গে যোগ দেন অন্য তালেবান সদস্যরা। গুলিতে একে একে মাটিতে লুটিয়ে পড়ে ১৫জন পাকিস্তানি সেনা।পাকিস্তান সরকারের একজন কর্মকর্তা মাজেদ খান মারওয়াত এ প্রসঙ্গে বলেন, আমি ভিডিওটি দেখেছি। তিনি ওই ১৫ সেনা শহীদ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।