বর্ষবরণে চট্টগ্রামে কনসার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গানে গানে সুরে সুরে নতুন বছরকে বরণ করতে ৩১ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘একেএস স্টিল ধামাকা’ শীর্ষক গানের অনুষ্ঠান।এতে নগরবাউল, জেমস, মমতাজ, হায়দার হোসেন হূদয় খানসহ ক্লোজআপ ওয়ান তারকা নিশীথা বড়ুয়া, সাব্বির ও রিংকু সংগীত পরিবেশন করবেন।গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এনটিভি চট্টগ্রাম ব্যুরোর প্রধান শামসুল হক হায়দরী জানান, ‘বর্ষবরণ উপলক্ষে প্রতিবছর কক্সবাজারে কনসার্টের আয়োজন করা হতো। এবার চট্টগ্রামে কনসার্ট আয়োজন করা হচ্ছে।’