বর্ষসেরা বইয়ের পুরস্কার আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ‘প্রথম আলো বর্ষসেরা বই’-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান। বিকেল সাড়ে পাঁচটায় রূপসী বাংলা হোটেলের বলরুমে আয়োজিত এক লেখক-পাঠক-প্রকাশক সমাবেশে ১৪১৮ বাংলা বছরে বর্ষসেরা বইয়ের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। এ বছর প্রথম আলো বর্ষসেরা বই হিসেবে সৃজনশীল শাখায় ওয়াসি আহমেদের গল্পসংকলন কালাশনিকভের গোলাপ এবং মননশীল শাখায় সুফি মোস্তাফিজুর রহমান ও মুহাম্মদ হাবিবুল্লা পাঠানের গবেষণাগ্রন্থ উয়ারী-বটেশ্বর: শেকড়ের সন্ধানে পুরস্কার পেয়েছে। বই দুটি প্রকাশিত হয়েছে যথাক্রমে প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বর ও প্রথমা প্রকাশন থেকে। প্রসঙ্গত, ১৪১০ বাংলা সন থেকে বর্ষসেরা বইয়ের পুরস্কার দিয়ে আসছে প্রথম আলো।