বর্ষার আগেই এশার বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভ কাজে দেরি করতে নেই—এই আপ্তবাক্য পুনরায় উচ্চারিত হলো স্বয়ং হেমা মালিনীর কণ্ঠেও। শুভ কাজটা কী? ঘরে যাঁর সোমত্ত মেয়ে, তিনি আর কোন শুভ কাজের কথাই বা বলবেন! হ্যাঁ, কন্যা এশা দেওলের বিয়ে নিয়েই এমনটা বললেন হেমা, ‘যত তাড়াতাড়ি তারা বিয়ের পিঁড়িতে বসবে, ততই ভালো। সবকিছু ঠিকঠাক থাকতে অহেতুক দেরি কেন! আমরা বর্ষার আগেভাগেই একটা তারিখ ঠিক করতে যাচ্ছি। তবে এটা নির্ভর করছে কত দিনের মধ্যে সবকিছু গোছগাছ করে ফেলতে পারব আমরা।’ মিড-ডে।