এই বর্ষায় প্রকৃতি থাকে ভেজা ভেজা। বর্ষা ফুরালেই কড়া রোদ ওঠে। ঘামে ভেজে শরীর। এমন আবহাওয়া ফাঙাস বা ছত্রাকের জন্য বড্ড অনুকূল। খুব সহজেই এ আবহাওয়ায় ছত্রাক মানুষের ত্বকে রোগ তৈরি করে। কিছু কিছু ছত্রাক আছে যারা স্বাভাবিক অবস্থায় কোনো ক্ষতি করে না। তবে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে ছত্রাকবিরোধী প্রতিরোধ ক্ষমতা যখন কমে আসে তখন এ নিরীহ ছত্রাকও ক্ষতিকর হয়ে ওঠে। ছত্রাক এই সময়টায় সাধারণত বহিঃসংক্রমণ অর্থাৎ ত্বক, চুল, নখে সংক্রমণ ঘটায়। এ ছাড়া ত্বকের নিম্নস্থ সংক্রমণ ও দেহ অভ্যন্তরেও সংক্রমণ ঘটাতে পারে। কেন এই ছত্রাকের আক্রমণ পরিষ্কার-পরিচ্ছন্নভাবে জীবনযাপন না করা। যাদের পা ঘামে, তারা যদি দীর্ঘ সময় জুতা-মোজা পরে থাকে। আক্রান্ত ব্যক্তি থেকে সহজেই সুস্থ দেহে সংক্রমণ ঘটতে পারে। অল্প জায়গায় অধিক লোকের বসবাস হলে। ঘরে আলো-বাতাসের কমতি থাকলে। খালি পায়ে কাদা মাটি জলের সংস্পর্শে এলে ছত্রাক সংক্রমণের আশঙ্কা থাকে। প্রতিরোধ হবে যেভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে সব সময়। ঘামে ভেজা শরীর মুছে ফেলতে হবে। দীর্ঘ সময় যাদের জুতা পরে থাকতে হয়, সময় পেলে ধুয়ে ফেলতে হবে পা।ডা. সিদ্ধার্থ মজুমদার