বর্ষায় নদীর সীমানা ঠিক করা হবে: নৌপরিবহন মন্ত্রণালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপরিবহন মন্ত্রণালয় বর্ষায় নদীর সীমানা ঠিক করবে। বিতর্কিত এলাকা বাদ দিয়ে নদীর তীরে সীমানা-পিলার তৈরির কাজ চলবে। আজ রোববার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে টাস্কফোর্সের ১৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও দেশের অন্যান্য নদ-নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতি অব্যাহত রাখা-সংক্রান্ত সভায় জরিপ অনুসারে সীমানা-পিলার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বলা হয়, এসব বিষয়ে আদালতের নির্দেশনা চাওয়া যেতে পারে।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, সাংসদ মোজাম্মেল হক, সাংসদ মেহের আফরোজ, নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার, বিভিন্ন সংস্থার প্রধান ও সংশ্লি¬ষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।