বর্ষায় নাও, হেমন্তে পাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ভাটি অঞ্চলের দিরাই উপজেলার যোগাযোগর নাজুক অবস্থা চলছে। ‘বর্ষায় নাও, হেমন্তে পাও’ এটাই হচ্ছে দিরাইবাসীর যোগাযোগের চিত্র। উপজেলা সদরের সঙ্গে নয়টি ইউনিয়নের আজও সড়কপথে যোগাযোগব্যবস্থ গড়ে উঠেনি। বর্ষায় নৌকায় ও হেমন্তে পায়ে হেঁটে নয়টি ইউনিয়নের মানুষকে থানা সদরে আসে হয়। উপজেলা রফিনগর, ভাটিপাড়া, জগদল, চরনারচর, কুলঞ্জ ও তাড়ল ইউনিয়নবাসীকে বর্ষার হাওরের বিশাল পানি ও ঢেউয়ের সঙ্গে সংগ্রাম করে বাঁচতে হয়। দূর থেকে এসব ইউনিয়নের গ্রামগুলোকে জনবিচ্ছিন্ন দ্বীপ বলে মনে হয়। কুলঞ্জ গ্রামের দেলোয়ার হোসেন বলেন, ‘নির্বাচন এলে নেতারা বলেন, এবার ভোট দেন, রাস্তাঘাট সব হয়ে যাবে। কিন্তু তারপর তাঁরা সব ভুলে যান। আমরা যে কি দুর্বিষহ হাওরপারে জীবনযাপন করছি তা কেউ নিজ চোখে না দেখলে বিশ্বাস করবে না।’ সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী বলেন, ‘আমি যখন উপজেলা চেয়ারম্যান ও এমপি ছিলাম তখন দিরাইয়ের ভাটি অঞ্চলের অনেক উন্নয়ন করেছি। স্থানীয় এমপি দিরাইয়ের উন্নয়নে উদাসীন।’ স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘দিরাই-মদনপুর সড়ক, দিরাই-শাল্লা সড়কসহ এ সরকারের আমলেই দিরাই উপজেলার প্রতিটি ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ করা হবে। ভাটি অঞ্চলের প্রতিটি এলাকায় ডুবন্ত সড়ক প্রক্রিয়াধীন। কালনী নদীতে ব্রিজ প্রক্রিয়াধীন রয়েছে।