বলিউডে বিশ্বকাপের হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে কাজকর্ম বাদ দিয়ে পারলে সবাই যেন বসে পড়ে টিভি সেটের সামনে। বিশ্বকাপের সময় বলিউডে সিনেমা মুক্তি দেওয়া পর্যন্ত থেমে গেছে। কোন পরিচালক ধোনিদের খেলা বাদ দিয়ে সিনেমা মুক্তির ঝুঁকি নিতে চাইবেন? ভারতের সিনেমা নির্মাতা বিপুল শাহ বললেন, ‘যখন দিনের বেলায় শুটিং করি, আমি সব সময়ই চেষ্টা করি বড় ম্যাচগুলোর দিনে শুটিং বন্ধ রাখতে। আর যদি ভারত ফাইনালে ওঠে, তাহলে তো কথাই নেই। আমি নিশ্চিত, ওই দিন আমার ফিল্ম ইউনিট বন্ধ থাকবে।’ পরিচালক মধুর ভান্ডারকর অবশ্য এটি মানতে পারছেন না, ‘সারা দেশের লোকজনের এই ক্রিকেট উন্মাদনাকে অপরাধই বলতে পারেন।’ চণ্ডীগড়ে চলছে শিরিশ কুন্ডের জোকার সিনেমার শুটিং। তিনি জানালেন, ‘যত তাড়াতাড়ি পারি, শুটিং গুটিয়ে খেলা দেখতে বসি।’ নায়ক অক্ষয় কুমার শুটিংয়ে ভীষণ ব্যস্ত। ভারতের ম্যাচগুলো মাঠে বসে দেখার ইচ্ছে থাকলেও সেটা করতে পারছেন না বলে দুঃখ তাঁর। তবে অবসর পেলে অবশ্যই টিভিতে ম্যাচ দেখবেন তিনি। ওয়েবসাইট।