বলিউডে সাইফের মেয়ে সারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা আলী খানের ইচ্ছা, তিনি চিকিৎসক হবেন। উচ্চশিক্ষা নেবেন ইয়েল বিশ্ববিদ্যালয়ে। কিন্তু তাঁর সেই ইচ্ছা পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছেন বলিউডের শীর্ষ কয়েকজন নির্মাতা। হ্যালো ম্যাগাজিনের জানুয়ারি সংখ্যায় মা অমৃতা সিং, যিনি বলিউডে একসময়ের অন্যতম জনপ্রিয় তারকা ছিলেন, তাঁর সঙ্গে সারার ছবি প্রকাশিত হয়। জানা গেছে, এই ছবি দেখেই সারার প্রতি নির্মাতারা আগ্রহী হয়েছেন। সাইফ আলী খান ও তাঁর সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা। অমৃতা সিং বলেন, ‘সারার কাছে কয়েকটি ছবিতে কাজের প্রস্তাব এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন পাঁচজন প্রভাবশালী নির্মাতাও। তাঁরা প্রত্যেকেই ছবির কেন্দ্রীয় চরিত্রে সারাকে নিতে চেয়েছেন। তবে কোনো ছবিই চূড়ান্ত হয়নি।’ কিন্তু মেয়ের ব্যাপারে বাবা সাইফ আলী খান কী ভাবছেন, তা জানা যায়নি। ডেইলি ভাস্কর।