বসছে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের আসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছরের ২৯ জানুয়ারি বসছে ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ২০১১’-এর আসর। বলিউডের এই বিশেষ আয়োজন এবার নিয়ে বসছে ৫৭ বারের মতো। সম্প্রতি এ ঘোষণা দিলেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড-সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ বছর বলিউডের কলাকুশলীদের জন্য উপহার হিসেবে থাকছে আড়াই হাজার ‘কালো ভদ্রমহিলা’! হ্যাঁ, ‘কালো ভদ্রমহিলা’ মানে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের চিরচেনা স্মারক। টিএনএন।