বসন্ত এলো এলো এলো রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ফাল্গুনে ব্রাহ্মণবাড়িয়ার দিক থেকে ফিরছিলাম। ভৈরবের কাছে এক গমখেতের ভেতর এক যুবক গলা চড়িয়ে গান গাইছিল। তার প্রথম পঙিক্ত এ রকম:বসন্ত আইলো রে দ্বারেবুইড়া-বুড়ি ফাল পাড়ে—বসন্তের আবহাওয়া ও প্রকৃতির এমন মাদকতা আছে যে শুধু যুবক-যুবতী নয়, বুড়ো-বুড়ির মনে পর্যন্ত রং ধরে। তাঁরা ফুর্তিতে লাফালাফি করুন বা না করুন, তাঁদের মন আনচান করে। তাঁরা ফিরে যান তাঁদের যৌবনের রঙিন দিনগুলোতে।পল্লিকবির ভাষা ও প্রকাশভঙ্গি এক রকম, আধুনিক কবির ভাব ও আবেগের প্রকাশভঙ্গি আরেক রকম। বসন্ত বয়ে আনে নতুনের বার্তা। যা পুরোনো, যা জরা, যা প্রাণহীন—তাকে পরিত্যাগ করার ঘোষণা থাকে বসন্তের বাতাসে। গাছের পুরোনো পাতা ঝরে পড়ে। বনের ভেতর থেকে হঠাৎ হঠাৎ ডেকে ওঠে কোকিল। উতলা মন প্রাণের মানুষকে খোঁজে। কবিগুরু বলেন:বসন্তে আজ ধরার চিত্ত হলো উতলা, বুকের পরে দোলে রে তার পরানপুতলা।বসন্ত এলে বিদ্রোহী কবিও গান না বেঁধে থাকতে পারেন না। কোকিলের কুহতান তাঁকেও বিহ্বল করে। তিনি গেয়ে ওঠেন: বসন্ত এলো এলো এলো রে।পঞ্চম স্বরে কোকিল কুহরেমুহু মুহু কুহু কুহু তালে।প্রকৃতির পরিবর্তন ঘটেছে। ৫০ বছর আগের মতো বনে বনে ফাল্গুনে আজ আর কোকিল ডাকে না। পলাশ, শিমুল ও মান্দার বৃক্ষ বিলুপ্ত হওয়ার পথে। সেসব গাছের ডালে থোকা থোকা রক্ত চোখে পড়ে না। আমগাছও কমে গেছে। আমের মুকুলের সোঁদা গন্ধে চারদিক ম-ম করে না। কবিগুরু যখন জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ লিখেছিলেন, তখন ফাগুনে আমের বনের ঘ্রাণে পাগল করত।জলবায়ুর পরিবর্তন ঘটলেও ফাল্গুন মাসটা তো আছে। চিরকাল থাকবে। ভালোবাসার মাস। নর-নারীর বিশেষ করে যুবক-যুবতীর নির্মল ভালোবাসা স্বর্গীয় ব্যাপার। তার মধ্যে পাপের লেশমাত্র নেই। কোনো তরুণী যদি তার ভালোবাসার মানুষটির হাতে একটি ফুল তুলে দেয়, তাতে পাপ নেই। যুবকটি যদি তার প্রিয়তমার নিবিড় কালো খোঁপায় একটি সাদা গোলাপ গুঁজে দেয়, তাতে দোষ নেই।ফাগুনের ভালোবাসা কোনো রকম অশ্লীলতা ও বলপ্রয়োগ সমর্থন করে না। যৌন নিপীড়ন জিনিসটি প্রেমের বিপরীত। যৌন নির্যাতন পাশবিক প্রবৃত্তি। ভালোবাসার নাম করে কাউকে উত্ত্যক্ত করাও অমার্জনীয় অপরাধ। ফাগুনের আহ্বান নির্মল ভালোবাসা।আবহাওয়ার পরিবর্তনের ফলে ফাগুনের হাওয়াকে এখন আর মলয়ানিল বা সমীরণ বলা যায় না। আগের মতো নিবিড় ফুলও ফোটে না। তবু আমরা আধুনিক কবির ভাষায় বলব—‘ফুল ফুটুক না ফুটুক—আজ বসন্ত।’