বসরায় বিস্ফোরণে ১৪ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা নগরে একটি মার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। তবে এটি মার্কেটের কোনো দোকানে পেতে রাখা বোমার বিস্ফোরণ কি না, তা এখনো স্পষ্ট নয়। অনেকে বলছে, মার্কেটের বৈদ্যুতিক জেনারেটর বিস্ফোরিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটেছে। তবে পুলিশের দুই কর্মকর্তা বলেছেন, বৈদ্যুতিক জেনারেটর নয়, মার্কেটে পেতে রাখা বোমার বিস্ফোরণেই এ প্রাণহানি ঘটেছে। খবর বিবিসি অনলাইনের।বাগদাদ থেকে ৫৫০ কিলোমিটার দূরে অবস্থিত বসরার আশহার বাজারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আহতদের অ্যাম্বুলেন্সে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা জনপ্রিয় ওই মার্কেটে কমপক্ষে দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পায়। এ সময় মার্কেটটিতে বেশ ভিড় ছিল।