বসা নিয়ে লড়াই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গতকাল রোববার সকালে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা হয়। বিকেলে ভাঙ্গা থানা কমপ্লেক্সে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহর জন্য মঞ্চে বসার জায়গা থাকলেও সাধারণ সম্পাদক ফায়জুর রহমানের জন্য ছিল না। এ নিয়ে দুজনের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে ঘুষাঘুষি ও ধস্তাধস্তি হয়। এ অবস্থায় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ পুরস্কার বিতরণ না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ফরিদপুর অফিস