বসুন্ধরা সিটির সামনে কারের চাপায় সার্জেন্ট আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে ট্রাফিক পুলিশের সার্জেন্ট রিয়াজুল ইসলাম প্রাইভেটকারের চাপায় গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।ওইখানে দায়িত্বরত সার্জেন্ট মাহমুদ প্রথম আলো অনলাইনকে বলেন, বসুন্ধরা সিটির পশ্চিম পাশের রাস্তায় সকাল সোয়া ১০টার দিকে একটি প্রাইভেটকার রিয়াজুলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জানান, ওই প্রাইভেটকারটিকে আটক করা হয়েছে।