বসুন্ধরার চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণার মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তাঁর ছেলে শাহাদাত্ সোবহানসহ পাঁচজনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জালাল আহমেদ শিপিং মিল লিমিটেডের পরিচালক সফিউদ্দিন আহমেদ ও আশরাফুল আলম মামলা দুটি দায়ের করেন।মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান ঘটনা তদন্ত করে বাড্ডা থানা পুলিশকে ৩১ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।মামলার অন্য আসামিরা হলেন ইস্টওয়েস্ট ডেভেলপমেন্ট প্রোপার্টির ভাইস চেয়ারম্যান মাহবুব মোরশেদ হাসান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তৌহিদুল ইসলাম ও এজিএম (এস্টেট) এম এ হাসান।