বহিরাগতদের নারায়ণগঞ্জ ছাড়তে হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ অক্টোবর মধ্যরাত থেকে বহিরাগতদের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা ত্যাগ করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে আজ মঙ্গলবার এক নির্দেশনা জারি করা হয়েছে। নির্বাচন কমিশনার ছহুল হোসাইন তাঁর কার্যালয়ে এ কথা বলেন। তিনি বলেন, ২৩ অক্টোবরের মধ্যে বৈধ অস্ত্র নিকটস্থ থানায় জমা দিতে হবে। যাঁরা জমা দেবেন না, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ছহুল হোসাইন আরও বলেন, দু-এক দিনের মধ্যেই অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরার কাজ শুরু হবে। রাজনৈতিক দলগুলোকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে বলা হয়েছে।