বহিষ্কারাদেশ ১৫ নভেম্বর পর্যন্ত স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশের কার্যকারিতা ১৫ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই বহিষ্কারাদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে নাম, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এ ছাড়া ওই নয়জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শিক্ষার্থীদের করা এক রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন।নয়জন শিক্ষার্থী হলেন: জিনিয়া হোসেন, জাকিয়া সুলতানা, নাসিমা আক্তার, স্বপ্না রানী, রয়া ত্রিপুরা, অজিত কুমার, নাজমুল কায়সার, বিপ্লব চৌধুরী ও এইচ এম রফিকুজ্জামান। বেতন ও অন্যান্য ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলনের কারণে গত ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের ছয় মাসের জন্য বহিষ্কারের আদেশ দেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে শিক্ষার্থীরা আজ রিট আবেদন করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মাহবুব শফিক ও কে এম হাফিজুল আলম।