বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষায় সরকার তৎপর: তেল-গ্যাস কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা বলেছেন, অতীতে সম্পাদিত অসম চুক্তির কারণে বেশি দামে সরকারকে গ্যাস-বিদ্যুৎ কিনতে হচ্ছে। তাঁরা বলেন, এভাবে দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে তা পোষানোর চেষ্টা হচ্ছে। লাভবান হচ্ছে বহুজাতিক কোম্পানি। এদের স্বার্থ রক্ষায় বর্তমান সরকারও তৎপর বলে তাঁরা অভিযোগ করেন।আজ শুক্রবার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আগামী ৩ জুলাই হরতালের সমর্থনে আয়োজিত এক সমাবেশে এসব অভিযোগ করেন। এর আগে শাহবাগ থেকে পলাশী মোড় পর্যন্ত পদযাত্রা করে তারা। সমাবেশে বক্তারা বলেন, সরকারের মন্ত্রীরা বিএনপির প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের ভাষায় কথা বলছেন। ওই সময় ‘মাটির নিচে গ্যাস রেখে লাভ কি? গ্যাসের উপর ভাসছে বাংলাদেশ’ ইত্যাদি বলে গ্যাস রপ্তানির প্রচেষ্টা নিয়েছিল তারা। বক্তারা বলেন, উইকিলিকসের ফাঁস করা তথ্যে অনুযায়ী, গত বছরই মার্কিন রাষ্ট্রদূতকে জ্বালানি উপদেষ্টা সাগরের গ্যাস ব্লক কনোকো ফিলিপসকে ইজারা দেওয়ার অঙ্গীকার করেছিলেন। সেই অঙ্গীকার অনুযায়ী এ সরকার কাজ করছে।বক্তারা জানান, অতীতে বিবিয়ানা কূপ থেকে ভারতে গ্যাস রপ্তানি, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন ও পাচার, চট্টগ্রাম বন্দর মার্কিন জালিয়াতি কোম্পানিকে দেওয়ার প্রচেষ্টা যেভাবে প্রতিহত করা হয়েছিল, এবারও সাগরের তেল-গ্যাস রপ্তানি চেষ্টাও প্রতিহত করা হবে। সমাবেশে জুলফিকার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন বজলুর রশীদ ফিরোজ, সাজ্জাদ জহির চন্দন, মোশরেফা মিশু প্রমুখ।