বহুনির্বাচনী অংশে পুরো নম্বর পাওয়ার কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা সারা দেশের আটটি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ে ১০০ নম্বর করে নয়টি বিষয়ে ৯০০ নম্বরের পরীক্ষা হবে। ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র ও গণিত বিষয়ে বহুনির্বাচনী অংশ থাকবে না। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ধর্মশিক্ষা, কৃষিবিজ্ঞান/গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে রচনামূলক অংশ ও বহুনির্বাচনী অংশ হিসেবে প্রশ্ন থাকবে। শিক্ষার্থীদের বহুনির্বাচনী ও রচনামূলক প্রশ্নের উত্তর একই খাতায় দিতে হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই কিন্তু জুনিয়র বৃত্তি দেওয়া হবে। তাই এ পরীক্ষায় ভালো করার অন্য রকম গুরুত্ব রয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর উচিত, এ পরীক্ষার ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া। জেএসসি পরীক্ষা হবে নয়টি বিষয়ে। পরীক্ষায় মোট নম্বর ৯০০। এই ৯০০ নম্বরের মধ্যে ২৫০ নম্বরই রয়েছে বহুনির্বাচনী অংশে। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ধর্মশিক্ষা, কৃষিবিজ্ঞান/গার্হস্থ্য অর্থনীতি—এ ছয়টি বিষয়ে বহুনির্বাচনী অংশ রয়েছে। কোন বিষয়ে কত নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন রয়েছে, তা নিচের ছক থেকে দেখে নাও।জেএসসিতে বহু নির্বাচনী অংশের নম্বরবিষয় বহুনির্বাচনী অংশে বরাদ্দ নম্বরবাংলা ১ম পত্র (মোট নম্বর ১০০) ৪০ নম্বরবাংলা ২য় পত্র (মোট নম্বর ১০০) ৫০ নম্বরইংরেজি ১ম পত্র (মোট নম্বর ১০০) —ইংরেজি ২য় পত্র (মোট নম্বর ১০০) —গণিত (মোট নম্বর ১০০) —সাধারণ বিজ্ঞান (মোট নম্বর ১০০) ৪০ নম্বরসামাজিক বিজ্ঞান (মোট নম্বর ১০০) ৪০ নম্বরধর্মশিক্ষা (মোট নম্বর ১০০) ৪০ নম্বরকৃষি শিক্ষা/গার্হস্থ্য অর্থনীতি ৪০ নম্বর (মোট নম্বর ১০০)সর্বমোট নম্বর (৯০০) ২৫০ নম্বরবহুনির্বাচনী অংশে ভালো করতে হলে: বহুনির্বাচনী অংশে ভালো করতে হলে প্রতিটি বিষয়ের বহুনির্বাচনী অংশ ভালো করে পড়তে হবে। পড়ার সময় খেয়াল রাখতে হবে, সংশ্লিষ্ট প্রশ্নের সঠিক উত্তর কোনটি। বহুনির্বাচনী অংশের প্রশ্ন জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তর অনুসরণ করা হবে, তাই আগে থেকেই এ বিষয়ে ভালো ধারণা রাখতে হবে। বহুনির্বাচনী অংশের ২৫০ নম্বরের মধ্যে প্রশ্নের সঠিক উত্তর দিলে পূর্ণ নম্বর পাবে। তাই একটু চেষ্টা করলেই ২৫০ নম্বরের মধ্যে ২৪০ থেকে ২৫০ নম্বর পাওয়া কঠিন কোনো ব্যাপার নয়। বহুনির্বাচনী প্রশ্নের উত্তর করার সময় খেয়াল রাখবে, যেন কোনো প্রশ্নের উত্তর করতে ভুলে না যাও। পরীক্ষা শেষ করার আগে অবশ্যই সব বহুনির্বাচনী প্রশ্নের উত্তর করেছ কি না, অবশ্যই তা গুনে দেখে নেবে। পরীক্ষার আগের দিন পর্যন্ত প্রতিটি বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর পড়বে এবং ভালোভাবে রিভিশন দেবে।