বাঁচাতে গিয়ে আগুনে দগ্ধ তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুকন্যাকে কোলে নিয়ে রান্না ঘরে গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গিয়েছিলেন শিউলী আক্তার। হঠাত্ বিকট শব্দে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনে শিউলীর শরীর ঝলসে যায়। এ সময় আগুনে পুড়ে যায় তাঁর কোলে থাকা তিন বছরের শিশুকন্যা আফসিয়াও। স্ত্রী ও শিশুকে বাঁচাতে মামুন মৃধা এগিয়ে যান। তিনিও আগুনে দগ্ধ হন। আজ রোববার দুপুরে পটুয়াখালী শহরের পুরানবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দমকল বাহিনী সূত্র জানায়, অসাবধানতাবশত গ্যাস সিলিন্ডারের মুখ খোলা ছিল অথবা পাইপ লিক হয়ে আগেই গ্যাস বেরিয়ে গিয়েছিল। চুলা ধরাতে গিয়ে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গেই তা দাউ দাউ করে জ্বলে ওঠে।আগুনে দগ্ধদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিত্সক সেলিম মাতবর জানান, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। উন্নত চিকিত্সার জন্য দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করার জন্য রোগীর স্বজনদের পরামর্শ দেওয়া হয়েছে।দগ্ধ মামুন মৃধা পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ মৃধা ও পৌর মেয়র শফিকুল ইসলামের ছোট চাচা বলে জানা গেছে।