বাঁশখালীতে আগুনে পুড়ে গেছে ১৮টি বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর চানপুর গ্রামে গতকাল সোমবার রাতে এক অগ্নিকাণ্ডে ১৮টি বাড়ি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সোয়া ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয় লোকজন প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে ৮-১০ জন আহত হয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নেভাতে এত সময় লেগেছে।