বাঁশখালীতে গণপিটুনিতে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গণপিটুনিতে গতকাল মঙ্গলবার রাতে দুজন নিহত হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ আজ বুধবার সকালে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, উপজেলার কাঁথারিয়া ইউনিয়নের কোটপাড়া গ্রামের ইব্রাহিম চৌধুরীর বাড়িতে গতকাল রাত একটার দিকে ৩০-৩৫ জনের ডাকাত দল হানা দেয়। তারা স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুটে নেয়। এ সময় বাধা দিলে ডাকাতেরা ইব্রাহিম চৌধুরীর বিদেশ-ফেরত ছেলে আনসারুল হক চৌধুরীকে মারধর করে। বাড়ির লোকজনের চিত্কারে আশপাশের লোকজন জড়ো হয়ে রাত আড়াইটার দিকে ডাকাত দলকে ধাওয়া করে। এ সময় ডাকাত দলের অধিকাংশ সদস্য পালিয়ে গেলেও স্থানীয়রা দুজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান খান প্রথম আলো অনলাইনকে বলেন, গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।