বাঁশেরকেল্লা ও নূরানী চাপা বন্ধের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকের বাঁশেরকেল্লা ফ্যান পেজ গ্রুপ এবং নূরানী চাপাসমগ্র নামে একটি ব্লগ বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশনকে সুপারিশ করা হয়েছে। ধর্ম অবমাননাকারীদের চিহ্নিত ও শাস্তি নিশ্চিত করতে গঠিত বিশেষ কমিটি আজ বুধবার এ সুপারিশ করে।আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কমিটির বৈঠক হয়। কমিটির প্রধান মাইনুদ্দিন খন্দকার প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। এ ছাড়া, বৈঠকে ব্যক্তির অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে প্রকাশিত কোনো মন্তব্য বা লেখা গণমাধ্যমে প্রকাশ করা যাবে না বলে জানানো হয়। এ পর্যন্ত যাঁরা অনুমতি না নিয়ে লেখাগুলো ছেপেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করে কমিটি।বাঁশেরকেল্লা ফ্যান পেজটি জামায়াত-সমর্থিত বলে পরিচিত।