বাংলা একাডেমী পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের বাংলা একাডেমী পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর পুরস্কার দেওয়া হচ্ছে ছয়জনকে। আজ শুক্রবার বাংলা একাডেমীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতায় অরুণাভ সরকার ও রবিউল হুসাইন, উপন্যাসে আনোয়ারা সৈয়দ হক ও সুশান্ত মজুমদার, গবেষণায় ড. আবুল আহসান চৌধুরী এবং শিশুসাহিত্যে রফিকুল হক।২৭ ফেব্রুয়ারি বিকেল চারটায় একাডেমীর মূলমঞ্চে লেখকদের হাতে এক লাখ টাকা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।