বাংলা একাডেমীর রবীন্দ্র পদক প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার বাংলা একাডেমী প্রদান করেছে ‘রবীন্দ্র পদক’। মঙ্গলবার বিকেলে একাডেমীর সেমিনারকক্ষে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক আনিসুর রহমান, অধ্যাপক ফাহমিদা খাতুন ও শিল্পী ইফ্ফাত আরা দেওয়ানকে এ পদক দেওয়া হয়। একই অনুষ্ঠানে একক বক্তৃতা করেন অধ্যাপক এ এম হারুন অর রশীদ। অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগত ভাষণ দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।রবীন্দ্র পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননাপত্র, সম্মাননা স্মারক ও ৫০ হাজার টাকা মূল্যমানের চেক তুলে দেন জিল্লুর রহমান সিদ্দিকী ও শামসুজ্জামান খান।