বাংলা কি-প্যাডবিহীন মোবাইল হ্যান্ডসেট আমদানি নিষিদ্ধ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বাংলা কি-প্যাডহীন মোবাইল সেট আমদানি নিষিদ্ধ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা বাসস।বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বাসসকে জানান, এই সিদ্ধান্তের অধীনে আগামী ৩১ জানুয়ারির পর থেকে আমদানিকারকেরা বাংলা কি-প্যাডহীন কোনো মোবাইল ফোনসেট আমদানি করতে পারবে না।বাংলা ভাষায় তথ্যপ্রযুক্তি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অভিপ্রায়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান জিয়া আহমেদ।জিয়া আহমেদ আরও জানান, মোবাইল ফোনসেট আমদানি পুরোপুরি বাংলাদেশি প্রতিষ্ঠাননির্ভর করে ফেলার জন্য নতুন আইনের খসড়া প্রণীত হচ্ছে। খুব তাড়াতাড়িই এই খসড়া চূড়ান্ত করা হবে।বিটিআরসির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, ফয়সাল আলীম বলেন, এই সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল।এদিকে মোবাইল ফোনে ইআইআর (ইকুইপমেন্ট আইডেনটিফিকেশন রেজিস্ট্রার) সংযুক্তকরণ বাধ্যতামূলক করারও সিদ্ধান্ত গ্রহণ করেছে বিটিআরসি। এর মাধ্যমে প্রতিটি হ্যান্ডসেটের আইইএমআই নম্বর (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) বের করা সম্ভব হবে। যা মোবাইল ছিনতাই, চুরি প্রভৃতি রোধ করতে সহায়তা করবে।বর্তমানে বাংলাদেশে ৫০টি প্রতিষ্ঠান মোবাইল হ্যান্ডসেট আমদানি করে থাকে। অনেক আমদানিকারক, নিম্নমানের হ্যান্ডসেট আমদানি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।উচ্চমূল্যের মাল্টিমিডিয়া হ্যান্ডসেট আমদানি করতেও বিটিআরসির পূর্বানুমতির প্রয়োজন হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।