বাংলা ব্রেইলে প্রকাশিত হলো ‘গীতাঞ্জলি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই প্রথম দৃষ্টিহীনদের জন্য বাংলা ভাষায় ব্রেইলে প্রকাশিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’। এর আগে ব্রেইলে ‘গীতাঞ্জলি’র ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু বাংলা প্রকাশনা এই প্রথম।কলকাতার নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ রিজিওনাল ব্রেইল প্রেস এটি প্রকাশ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্রেইলে প্রকাশিত বাংলা ‘গীতাঞ্জলি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সুপর্ণানন্দ মহারাজ।