বাংলা ভাইয়ের সহযোগী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) গায়েবে এহসার সদস্য মতিউর রহমান ওরফে আর্মি বাচ্চুকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাব। তিনি ফাঁসির আদেশ কার্যকর হওয়া জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অপারেশন সহযোগী ছিলেন।র্যাব-৫-এর সহকারী পরিচালক মানসুরুন মাহদীন জানান, দীর্ঘদিন ধরে পলাতক জেএমবি সদস্য মতিউর রহমান বাচ্চু এলাকায় ফিরেছে বলে র্যাব জানতে পারে। এ সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে র্যাবের একটি অপারেশন দল অভিযান চালিয়ে কামারবাড়ী এলাকা তাঁকে গ্রেপ্তার করে।র্যাবের সহকারী পরিচালক আরও জানান, আর্মি বাচ্চুর বিরুদ্ধে জঙ্গি-সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন বলে জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন। র্যাবের বাগমারা ক্যাম্পের কমান্ডার মির্জা গোলাম সারোয়ার জানান, জিজ্ঞাসাবাদে আর্মি বাচ্চু বাংলা ভাইয়ের সহযোগী থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে এখন র্যাব-৫-এর দপ্তরে রাখা হয়েছে। সংবাদ সম্মেলন শেষে আজ শুক্রবার দুপুরে তাঁকে বাগমারা থানায় সোপর্দ করা হবে।আর্মি বাচ্চু উপজেলার মাড়িয়া ইউনিয়নের বামনকয়া গ্রামের বাসিন্দা। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।