বাংলা লায়নের খোঁজে
বাংলাদেশে চিড়িয়াখানা বাদে আর কোথাও সিংহ খুঁজে পাওয়া যায় না। কিন্তু এবার বাণিজ্য মেলায় এসেই অনেকে সিংহের খোঁজ করছেন এবং পেয়েও যাচ্ছেন। তবে এ সিংহ অবশ্য সেই বনের রাজা সিংহ নয়। এই সিংহ হলো ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বাংলা লায়ন’।বাংলা লায়ন এবারই প্রথমবারের মতো বাণিজ্য মেলায় অংশ নিয়েছে। বলতে গেলে বাণিজ্য মেলা দিয়েই বাণিজ্যিক যাত্রা শুরু হলো বাংলা লায়নের ওয়াইম্যাক্স সেবার।বাংলা লায়নের প্যাভিলিয়নে ভিড় করছে তরুণ প্রজন্ম। তাদের আগ্রহ বাংলা বিভিন্ন প্যাকেজের সেবার দরদাম আর সুযোগ-সুবিধা নিয়ে। ভিড়ের আরেকটা কারণও আছে, বাংলা লায়নের প্যাভিলিয়নে আছে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ। প্যাকেজগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ৬০০ টাকার ১২৮ কেপিবিএসের ‘আনলিমিটেড’ ইন্টারনেট ব্যবহারের সুযোগটি। সঙ্গে অবশ্য সাড়ে তিন হাজার বা চার হাজার টাকার মডেম কিনতে হবে।